শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ নারীর মৃত্যু

বান্দরবানে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ নারীর মৃত্যু

বান্দরবান প্রতি‌নি‌ধি, একুশের কণ্ঠ:: বান্দরবা‌ন জেলা সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের রাংলাই হেডম‌্যানপাড়ায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে একই প‌রিবা‌রের দুজনসহ মোট ৩ জন ম্রো নারী মারা গেছেন।

সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যানপাড়ায় এ ঘটনা ঘ‌টে।

মৃতরা হলেন- তুম‌লে ম্রো (১৮), রও‌লেং ‌ম্রো (৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যানপাড়ার বা‌সিন্দা।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, পাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। সেই তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ওই তিন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লেও বাকি দুজনের লাশ এখ‌নও ঘটনাস্থ‌লেই আছে। প‌ড়ে থাকা বিদ‌্যু‌তের তার পু‌ড়ে গে‌ছে ব‌লেও জানান তারা।

এ বিষ‌য়ে বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, এক‌টি ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ জন ম্রো নারী মারা গেছেন।

এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। এদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র লাশ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com