শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা

বান্দরবানে বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা

বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখার আয়োজনে শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে সমবেত হয়।

শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে আয়োজন করা হয় পান্তা-ইলিশের।

এসময় জেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগণ পান্তা-ইলিশের এই আয়োজনে সামিল হয়, আর সকলে পান্তাভাতের সাথে লবন, শুকনো পোড়াঁ মরিচ, পিঁয়াজ আর একটি করে ইলিশ মাছের স্বাদ গ্রহণ করে। মনোরম এই আয়োজনে শিশু থেকে বয়োবৃদ্ধরাও অংশ নেয় এবং পান্তা-ইলিশের এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ প্রদান করেন। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখার আহবায়ক সাচিং প্রু জেরী, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. ওসমান গণি, যুগ্ন আহবায়ক মুজিবুর রশীদ, সদস্য সচিব মো. জাবেদ রেজা, বিএনপি জসিম উদ্দিন তুষার, লিটল বিশ্বাস সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com