রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: বান্দরবান জেলা শহরের প্রধান সড়ক ও ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী করতে এবং যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বান্দরবান পৌরসভা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বান্দরবান পৌরসভার উদ্যোগে ট্রাফিক মোড় থেকে বান্দরবান বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান হকারদের সামিয়ানা ও মালামাল সরিয়ে দেওয়া হয়। একই সাথে যেসব স্থায়ী ব্যবসায়ী দোকানের সীমানা ছাড়িয়ে ফুটপাতে মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাদের সর্তক করে দেয় বান্দরবান পৌরসভার প্রশাসক মো.মনজুরুল হক।
এসময় বান্দরবান সড়কজুড়ে অবৈধ দখল করে বসা হকার ও দোকানদারদের কঠোর হুশিয়ারী প্রদান করেন এবং প্রথম পর্যায়ে সর্তক করার পাশাপাশি ২য়বার এই ধরণের অবস্থান পেলে তাদের বিরুদ্ধে পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান। প্রধান প্রধান সড়কের অভিযানের ফলে একদিকে যেমন সড়কের তীব্র যানজট মুক্ত হবে এবং পথচারীরা স্বাছন্দে চলাচল করতে পারবে।