শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে ইউএনও মো. আবদুল্লাহ আল মুমিন নিহতদের পরিবারকে ২০ হাজার করে তিন পরিবারকে ৬০ হাজার টাকা দাফন-কাপনের অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন।

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের আলীকদম উপজেলায় চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারী) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামা থেকে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুজন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে ইউএনও মো. আবদুল্লাহ আল মুমিন নিহতদের পরিবারকে ২০ হাজার করে তিন পরিবারকে ৬০ হাজার টাকা দাফন-কাপনের অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com