রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

বাংলাদেশ ও ইরানের বন্ধুত্ব আগামী দিনে আরও বৃদ্ধি পাবে : পরিবেশমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, একুেশর কন্ঠ : বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলে ইরানের ইসলামি বিপ্লবের (জাতীয় দিবস) বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিভিন্ন খাতে বর্ধিত ও অর্থবহ সম্পৃক্ততার মাধ্যমে আমাদের মধ্যকার বন্ধুত্ব আগামী দিনে আরও বৃদ্ধি পাবে।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকার ইরানসহ মধ্যপ্রাচ্যের সব বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতর মাধ্যমে আমরা উপকৃত হতে পারি।

মন্ত্রী আরও বলেন, সরকারি পর্যায়ে সহযোগিতার পাশাপাশি, আমাদের দুই দেশের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক সুবিধার জন্য সমন্বয়ে আরও সক্রিয় হতে হবে। আমি এই সুযোগটি কাজে লাগাতে সরকার, ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং ইরানের উদ্যোক্তাদের বাংলাদেশ সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ব্যবসায় বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষিভিত্তিক ব্যবসা, আরএমজি, পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের জন্য বিশেষভাবে দীর্ঘমেয়াদী বিশেষ সুবিধা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com