মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান স্কলারশিপ চালু করলো 

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান স্কলারশিপ চালু করলো 

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

বুধবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অনুমোদন করেছে।

পাকিস্তানি টিভি চ্যানেল সামা টিভি এ তথ্য জানিয়েছে।

সামা টিভির খবরে বলা হয়েছে, বাংলাদেশে ছাত্র-জনতা ভারত সমর্থিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমতি দেওয়ার পর, এবার পাকিস্তান সরকার বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে উচ্চশিক্ষার সুযোগ দিতে যাচ্ছে।

সূত্রের বরাতে সামা টিভি জানিয়েছে, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন পুরো প্রক্রিয়ায় ফোকাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।

সামা টিভি লিখেছে, দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা পুনরুদ্ধার হচ্ছে।

এদিকে, সম্প্রতি পাকিস্তানের পণ্যবাহী জাহাজও চট্টগ্রামে এসেছে। প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ-পাকিস্তান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com