শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

বাংলাদেশকে বিশ্বমঞ্চে উপস্থাপন করলেন সঞ্জয় দেব

সঞ্জয় দেব। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে গড়ানো গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের মহোৎসবে আলো ছড়ালো বাংলাদেশও! কীভাবে? কানাডার টরন্টোতে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। সেখানে ভিন্নভাবে বাংলাদেশকে জাতীয় তিনটি মোটিফের মাধ্যমে উপস্থাপন করেছেন তিনি।

শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে উদ্বোধনীতে নোরা ফাতেহির নতুন গানের সঙ্গে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং সঞ্জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল সঞ্জয়ের সেই পারফর্মের মুহূর্ত। সঞ্জয়ের পোশাকের ডান হাতার অংশ বিশেষভাবে সাজানো ছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকা। পারফরম্যান্সের সময় বারবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী নকশাগুলো প্রদর্শন করতে দেখা যায় সঞ্জয়কে।

বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হওয়া জমকালো আয়োজনে সঞ্জয় ও নোরা ফাতেহিদের পাশাপাশি মঞ্চ মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা।

জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। বৈচিত্র্যময় এই শিল্পীরা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেন বিশ্বমঞ্চে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com