রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বলিউড নায়িকাদের পেছনে ফেললেন বাঙালি কন্যা মৌনি

বিনোদন ডেস্ক:: পশ্চিমবঙ্গের কোচবিহারের মেয়ে তিনি। এক কথায় খাটি বাঙালি। কিন্তু, এই বাঙালি কন্যা এবার টক্কর দিলেন বলিউডের বড় নায়িকাদের সঙ্গে। বলিউডে অভিষেক সিনেমা দিয়েই ১০০ কোটির ঘরে ঢুকে পড়লেন মৌনি রায়। অর্থাৎ অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’-এ অভিনয় করেই মৌনি রায় এবার ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়লেন। এর আগে সোনাক্ষী সিনহা, ডেইজি শাহ, আসিন, দিশা পাটানি, ইলিয়ানা ডি’ক্রুজ, সানায়া মালহোত্রা প্রথম সিনেমা দিয়ে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেন।

আমির খানের বিপরীতে ‘গজনি’-তে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন আসিন। আর এই সিনেমাই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়লে, আসিনের গ্ল্যামারও বাড়তে শুরু করে। ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েন দিশা পাটানি। ‘দঙ্গল’ দিয়ে বলিউডে আসেন শানায়া মালহোত্রা। এখনও পর্যন্ত এই সিনেমা ৩৮৭.৩৯ কোটির ব্যবসা করেছে।

‘দাবাং’ দিয়ে বলিউডে অভিষেক করেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। সালমান খানের এই সিনেমাও মুক্তির কয়েক দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। সালমান খানের বিপরীতে ‘জয় হো’ দিয়ে অভিষেক করেন ডেইজি শাহ। এই সিনেমাও মুক্তির পর তড়িঘড়ি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে। ‘বরফি’ দিয়ে বলিউডে হাতেখড়ি হয় ইলিয়ানা ডি’ক্রুজের। মুক্তির পর পরই এই সিনেমা ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে।

অভিষেক সিনেমার পর থেকেই বলিউডে নিজেদের জায়গা পাকাপোক্ত করে ফেলেন বলিউডের এই অভিনেত্রীরা। আর এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বাঙালি কন্যা মৌনি রায়-ও। টেলিভিশনের জগত থেকে বেরিয়ে তারপর পরই অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে ১০০ কোটির গ্ল্যামারাস ক্লাবে ঢুকে পড়লেন মৌনি। যা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত বলিউড। জিনিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com