সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক::
বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কানাডার একটি হাসপাতালে মারা যান তিনি। খবর : এনডিটিভির
কাদের খানের ছেলে সরফরাজ বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত্যুকালে কাদের খানের বয়স হয়েছিল ৮১ বছর। গত ১৬-১৭ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউড পাড়ায়।
উল্লেখ্য, ১৯৭৩ সালে ‘দাগ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন কাদের খানের। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ৩০০টির কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন তিনি। পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান। ২৫০টির বেশি ছবিতে সংলাপ লিখেছেন তিনি।