সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বলিউডের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত’ নারী আলিয়া

বিনোদন ডেস্ক::

কয়েক বছর আগেই বিটাউনের রঙিন দুনিয়ায় পদার্পণ হয়েছে আলিয়া ভাটের। তবে একের পর এক সাফল্য এসে ধরা দিচ্ছে তার ক্যারিয়ারের পালে। সম্প্রতি আবারও শীর্ষে আহরণ করলেন মহেশ ভাটের কন্যা। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো সুন্দরীদের পেছনে ফেলে বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত নারীর তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি।

২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পা রাখার পর পেছনে তাকাতে হয়নি তাকে। ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘হাইওয়ে’সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা রয়েছে তার ঝুলিতে। আর সিনেমায় সুঅভিনয়ের পুরস্কারও পাচ্ছেন আলিয়া। ২০১৮ সালে ‘রাজি’র সাফল্য তাকে শীর্ষে পৌঁছে দিয়েছে।

‘টাইমস মোস্ট ডিজায়ারেবল ওম্যান ২০১৮’ তালিকায় দীপিকা ও ক্যাটরিনাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন আলিয়া। ২০১৭ সালে এই তালিকার শীর্ষে ছিলেন বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ২০১৮ সালের তালিকায় তিনি ১৭ নম্বরে নেমে গেছেন। অন্যদিকে, ২০১৭ সালে দীপিকা পাড়ুকোন ছিলেন দ্বিতীয় স্থানে, এবার তিনি চতুর্থ স্থানে রয়েছেন। আর এবার তালিকার তিন নম্বরে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

এক্ষেত্রে আলিয়া ভাট বড় চমক দেখিয়েছেন। ২০১৭ সালের তালিকায় ৩৭ নম্বরে ছিলেন, এবার এক লাফে এক নম্বরে। গত বছর তিনি কঠোর পরিশ্রম করেছেন। তার বেশিরভাগ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com