শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তরা ঘর সংস্কারে সহায়তা চান

নিজস্ব প্রতিনিধি কমলগঞ্জ (মৌলভীবাজার) : বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরে দাঁড়িয়ে আছেন নাজমা বেগম । গত সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে ।

নাজমা বেগমের (৫০) স্বামী আবুল কাসেম দিনমজুর । এক ছেলে ও স্বামী নিয়ে একটি মাটির তৈরি টিনের ঘরে বসবাস করতেন । বন্যার পানিতে ঘরটির তিন দিকের মাটির দেয়াল ভেঙে পড়েছে । বন্যার সময় অন্যত্র আশ্রয় নিয়েছিলেন ।

বর্তমানে চারদিক খোলা অবস্থায় রাতে ছোট ছেলে ও স্বামী নিয়ে বসবাস করছেন । ভয়ের মধ্যে রাত যাপন করেন । ঘরের যে মেরামত করবেন, সেই টাকা-পয়সা নেই । কিস্তিতে টাকা এনে সামান্য টমেটো চাষ করে তাঁদের সংসার চলত ।

তাই ঘর সংস্কারের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি । নাজমা বেগমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে ।

একই গ্রামে আরেক ক্ষতিগ্রস্ত নিঃসন্তান সাবিহা বেগমের (৪৫) মাটির ঘরটি বিধ্বস্ত হয়ে পড়েছে । তিনি আত্মীয়ের বাড়িতে পাঁচ দিন ধরে আশ্রয় নিয়েছেন ।
তার ঘরটি পুরো বিধ্বস্ত । ঘর মেরামতের সামর্থ্য নেই । স্বামী দিনমজুর ,কৃষিকাজ করেন ,খাওয়া দাওয়া নিয়েই চিন্তায় আছেন ।

তার এখন ঘর ঠিক করার মতো অবস্থা নেই । কিভাবে ঘরটি নির্মাণ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন । অন্যের বাড়িতে কত দিন থাকা যায়, তা বলে কেঁদে ফেলেন তিনি ।

গত সপ্তাহের বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে অর্ধশতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে । বন্যার পানি নেমে গেলেও অনেকেই নিজ ঘরে উঠতে পারেনি । আবার অনেককে চারপাশ খোলা ঘরে রাতে ঘুমাতে হচ্ছে । এর মধ্যে অধিকাংশই দরিদ্র পরিবার । অনেকে আছেন স্বজনদের বাড়িতে । তাঁরা ঘর সংস্কার করে বসবাসের উপযোগী করে তোলার জন্য সরকারি সহায়তা পাওয়ার আশা করছেন । গত মংন্গলবার দুপুরে সরেজমিনে বন্যা ক্ষতিগ্রস্ত আদমপুর ও ইসলামপুরের বনগাঁও, চাম্পারায় চা-বাগানের গেলে এমন দুর্দশার চিত্র দেখা যায় ।

সরেজমিনে দেখা যায়, উপজেলা আদমপুরের বনগাঁও গ্রামে চারটি ঘর পুরো বিধ্বস্ত ও তিনটি মাটির ঘর আংশিক ক্ষতি হয়েছে । গ্রামের তাজ মিয়ার স্ত্রী নাজমা বেগম ভাঙা মাটির ঘরের খাটের ওপর বসে আছেন ।

একই গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী সাবিহা বেগমের একই অবস্থা । মাটির ঘরটি বিধ্বস্ত দেখা যায়। আলাপকালে ক্ষতিগ্রস্ত সাবিহা জানান, তিনি চার দিন ধরে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন । কেউ ঘরটি মেরামতে সহযোগিতা করছে না । তাঁর সামর্থ্য নেই । তিনি কবে যে নতুন ঘর বানাবেন তা বলতে পাচ্ছেন না । স্বামীও কোনো কাজ পাচ্ছেন না । এখন তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান ।

এভাবে বনগাঁও গ্রামের সুন্দর মিয়া, রমজান আলীসহ আরো পাঁচটি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে । ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও, কুরমা, চাম্পারায় চা-বাগানে বন্যার পানিতে মাটি ও বেড়ার তৈরি কাঁচা ১০-১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে । বিশেষ করে কুরুঞ্জী ও চাম্পারায় চা-বাগানে দরিদ্র চা শ্রমিকদের ঘর বেশি আক্রান্ত হয়েছে । অনেকে ঘরের বেড়া ভেঙে গেছে। মাটির দেয়ালধসে পড়েছে । অনেককে আবার ভাঙা ঘরে কোনোমতে পর্দা দিয়ে থাকতে হচ্ছে ।

কুরমা চা-বাগানের ক্ষতিগ্রস্ত মিরতিনা বিন বলেন, ‘আমার মাটির ঘরটি পানিতে ধসে গেছে । বাঁশ দিয়ে টিকিয়ে কোনোমতে বসবাস করছি ।

মিরতিনা বিনের মতো একই বাগানে আরো কয়েকটি পরিবারের বসতঘর ভাঙা অবস্থা রয়েছে । আলীনগর ইউনিয়নের আলীনগর, কামুদপুর, চিিলয়া ও মঙ্গলপুর গ্রামেও আরো পাঁচ-ছয়টি ঘর বিধ্বস্ত হয়েছে ।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া বলেন, পুরো উপজেলায় ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে । জনপ্রতিনিধিদের মাধ্যমে তালিকা পেয়েছি । সরকারিভাবে সহযোগিতা করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com