বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ।।
ভারতের উড়িষ্যায় একটি বাস মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। উড়িষ্যার পুরী থেকে কলকাতা য়াওয়ার পথে যাত্রীবাহী এ বাসটি ফ্লাইওভার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় অনন্তত পাঁচজন নিহত হন, আহত হন আরও প্রায় ৪০ জন। নিহতদের মধ্যে রয়েছেন একজন নারী ও চারজন পুরুষ ।
জানা গেছে, সোমবার (১৫ এপ্রিল) রাতে পুরী থেকে একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জাজপুর জেলার বারাবতীর কাছে জাতীয় সড়ক-১৬ ওপরে একটি ফ্লাইওভারে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে বাসটি ফ্লাইওভার থেকে সোজা নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেখানকার স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় লোকাল থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার কাজ চালায়, পুলিশের সঙ্গে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান।
গুরুতর আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে ধর্মশালা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা দেন। ৪০ জন আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কটক এসসিবি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ দুর্ঘটনায় উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক শোক জানিয়ে তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, জাজপুর জেলার বারবাটি এলাকার যাত্রীবাহী বাস দুর্ঘটনার খবরে আমি দুঃখিত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।