শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ফেনী বিশেষ অভিযানে গ্রেফতার ১৮ জন

ফেনী বিশেষ অভিযানে বিভিন্ন মামলার মোট ১৮ জন আসামীকে গ্রেফতার

মোঃ সাকিব ফেনী থেকে ঃ ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ডাকাতি, ছিনতাই, গরু চুরি ও মাদক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন মামলার মোট ১৮ (আঠারো) জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ফেনী মডেল থানা পুলিশ চিহ্নিত ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য এবং ৪টি মামলার আসামী শাহাদাত হোসেন রিমন (৩৫) এবং মাদক সিন্ডিকেটের সদস্যসহ মোট ৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে।

অন্যদিকে, দাগনভূঞা থানা পুলিশ বিশেষ অভিযানে ১ জন ছিনতাইকারী এবং আন্তজেলা চোরচক্রের সক্রিয় সদস্য ৩ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

এছাড়া, সোনাগাজী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাগাজী মডেল থানার ডাকাতি মামলায় আসামী নূর উদ্দিন শামীম (২৪) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২টি ডাকাতি এবং ১টি চুরির মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি, ছাগলনাইয়া থানা পুলিশ মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে। ফেনী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com