শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
দোহার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে মাঠে আবুল হাশেম বেপারী বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নিয়োগের আইনি নোটিশ সাতক্ষীরায় তীব্র ঝাঁকুনি, ঢাকাসহ সারাদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প

ফেনীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, একুশের কণ্ঠ:: ফেনীর দাগনভূঞায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের বেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম দেবু বৈষ্ণব। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে নোয়াখালী যাওয়ার পথে একটি মোটরসাইকেল মহাসড়কের বেকের বাজার এলাকায় একটি স’মিলের সামনে রাখা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com