মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘ট্রামি’-র আঘাতে নিহত ২৬

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘ট্রামি’-র আঘাতে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক:: মৌসুমি ঘূর্ণিঝড় ‘ট্রামি’ ফিলিপাইনে আছড়ে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ফিলিপাইনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে এ নিহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফিলিপাইনের কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, মৌসুমি ঝড় ‘ট্রামি’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বিকল অঞ্চল ও নাগা শহরে আছড়ে পড়ে শুধু বৃহস্পতিবারই অন্তত ১৪ জন মারা গেছেন। এছাড়া আরো কয়েকদিনে ১২ জনসহ মোট ২৬ জন নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ আরো জানায়, এই ঘূর্ণিঝড়ের ফলে ১ লাখ ৫০ হাজার লোক বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

ঘূর্ণিঝড় ‘ট্রামি’-কে স্থানীয় ভাষায় বলা হয়, ‘ক্রিস্টিন’। এর আঘাতে লুজো অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটেছে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে ঘণ্টায় ৯৫ কিলোমিটার (৫৯ কিলোমিটার) গতিতে পাহাড়বেষ্টিত উত্তরাঞ্চল পার করে কোরডিলেরা দিয়ে অগ্রসর হয়ে দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যাচ্ছে বলে দেশটির আবহাওয়া কেন্দ্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com