বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ফারদিন হত্যা মামলায় জামিন পেলেন বুশরা

আদালত প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলার প্রধান আসামি আমাতুল্লাহ বুশরার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালতে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এ দিন আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল।

এর আগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) একই আদালতে বুশরার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত বুশরার জামিনের বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করেন।

ফারদিনের মরদেহ উদ্ধারের ঘটনায় বুশরা ও অজ্ঞাত কয়েকজনের নামে ৯ নভেম্বর রাতে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। পরদিন সকালে রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বুশরাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com