বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

প্রিয়াঙ্কা-নিকের বিয়ের তারিখ চূড়ান্ত

বিনোদন ডেস্ক:: প্রিয়াঙ্কা-নিকের বিয়ের তারিখ চূড়ান্ত হলো। প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হচ্ছে আসন্ন শীতে। টানা তিন দিন বাজবে বিয়ের সানাই। আগামী ৩০শে নভেম্বর যোধপুরে শুরু হবে বিয়ের আনুষ্ঠানিকতা। চলবে ২রা ডিসেম্বর পর্যন্ত। যোধপুরের একটি প্রাসাদে বিয়ের অনুষ্ঠান হবে।

কিছুদিন আগেই তারা সেখানে গিয়ে ভেন্যু নিশ্চিত করেছেন। প্রিয়াঙ্কা এখন লন্ডনে তার ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবির শুটিং করছেন। সম্প্রতি লন্ডনের রাস্তায় শুটিংয়ের দলবলসহ তাকে দেখা গেছে। সোনালি বোস পরিচালিত ছবিটিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন ফারহান আকতার ও জাইরা ওয়াসিম।

ছবিটি প্রযোজনা করছেন রোনি স্ক্রুইবালা ও সিদ্ধার্থ রায় কাপুর। এ ছাড়া হলিউডের ‘কাউবয় নিনজা ভাইকিং’ নামে সিনেমাটিতে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’-খ্যাত মার্কিন অভিনেতা ক্রিস প্র্যাটের বিপরীতে অভিনয় করবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com