শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

বিশেষ প্রতিবেদক : যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় আছে, সেগুলো এখনই বাদ দিয়ে পরবর্তীতে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ ।

আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ এই প্রস্তাব দেয় ।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকের কাছে এই বৈঠকের তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম ।

মাহ্‌ফুজ আনাম বলেন, তাঁরা চান, দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে তাঁরা বিভিন্ন আইন-কানুন সংস্কারের প্রস্তাব দিয়েছেন । সাংবাদিকেদের বিরুদ্ধে যত্র-তত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com