বুধবার, ১৭ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি:: কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন নিম্ন আদালতে সাজার বিরুদ্ধে আপিল নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর:: দুপুরে বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলার এ রায় ঘোষণা করেন।
এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতোপূর্বে হাইকোর্টের বেধে দেওয়া ২৫ সেপ্টেম্বর সময়ের মধ্যেই রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছেন পিপি এড. আব্দুল লতিফ।
মামলার বিবরণে জানা গেছে, কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হতে দেয়া রায়ে ৫০ জন আসামির সকলকেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা দায়ের করেন আসামিপক্ষ।
আসামি গোলাম রসুল আপিল ২৫/২১, আসামি এড. আব্দুস সাত্তার আপিল ২৭/২১, আসামি এড. আব্দুস সামাদ আপিল ৩৩/২১ এবং আসামি জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম আপিল ৪৩/২১ নম্বর মামলা দায়ের করেন।
একই সাথে এসব আসামি দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাদের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় ওই আদশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন।
হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাদের দায়েরকৃত ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন। সে অনুযায়ী উল্লেখিত ৪টি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুততম সময়ের মধ্যে শুনানী সম্পন্ন হয় এবং আজ এড. আব্দুস ছাত্তারের আপিল মামলাটি বাদে বাকি ৩টি মামলায় রায়ের জন্য দিন ধার্য করেন আদালত।
এছাড়া এড. আব্দুস ছাত্তারের আপিল ২৭/২১ নম্বর মামলাটিতেও তৃতীয় দিনের মতো শুনানীর জন্য দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন তার নিয়োজিত আইনজীবী।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১২টার দিকে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌঁছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।