রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

প্রথমবার এক সিনেমায় শুভ ও তাহসান

বিনোদন প্রতিবেদক::

প্রথমবারের মতো একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন আরিফিন শুভ ও গায়ক-নায়ক তাহসান খান। ভারতীয় জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’ নির্মিত এই সিনেমার নাম ‘কন্ট্রাক্ট’। ‘জি ফাইভ’র ইন্ডিয়া অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সিনেমটিতে নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন লাক্স তারকা জাকিয়া বারী মম ও ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। আরও দেখা যাবে ইরেশ যাকের ও তারিক আনাম খানকে। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের তানিম নূর এবং কলকাতার কৃষ্ণেন্দু ছোটপাধ্যায় ও পাঠ্য সরকার।

ঐ ইমেইল বার্তায় জি-ফাইভ জানায়, বাংলাদেশের জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা একটি বিখ্যাত উপন্যাস থেকে এই সিনেমার গল্প নেয়া হয়েছে। সিনেমায় দেখা যাবে, একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের গল্প।

এ ব্যাপারে আরেফিন শুভ’র সঙ্গে যোগাযোগা করা হলে তিনি বলেন, ‘গল্পটি বেশ চমৎকার। শুনেছি। পছন্দও হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমি এখনো চুক্তি করিনি। তাই আমি থাকছি কী না সে ব্যাপারে নিশ্চিত মন্তব্য করতে পারছি না।’

এদিকে সিনেমাটির সঙ্গে যুক্ত একাধিক অভিনেতা-অভিনেত্রীরা এখানে কাজের ব্যাপারটি স্বীকার করেছেন। জানা গেছে, খুব শিগগিরই ঢাকায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com