শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পেরুর প্রধানমন্ত্রী অ্যালবার্তো ওটারোলা পদত্যাগ করেছেন। ক্ষমতার অপব্যবহার করে এক নারীকে অন্যায্য সুবিধা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার (৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত সপ্তাহে প্রধানমন্ত্রী এবং পিনাডো নামে ওই নারীর কথোপকথনের এক ক্লিপ প্রকাশ করে স্থানীয় সম্প্রচারমাধ্যম প্যানারোমা টিভি। এরপরই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অডিও ক্লিপে ওটারোলাকে ওই নারীর প্রতি তার ভালোবাসার কথা ঘোষণা করতে শোনা যায় এবং তাকে তার সিভি পাঠাতে বলতে শোনা যায়।

যদিও প্যানোরামার রিপোর্ট অনুসারে কোনও অবৈধ কাজ করার কথা অস্বীকার করেছেন ওটারোলা। তিনি বলেন, মাত্র একবার বৈঠকে পিনেডোর সাথে দেখা করেন। মঙ্গলবার পেরু সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে তিনি বলেন, এর আগেও তার সঙ্গে তার খুব অল্প সময়ের সম্পর্ক ছিল।

দুজনই বলেছেন, অডিও রেকর্ডিংগুলো ২০২১ সালে ওটারোলা মন্ত্রী হওয়ার আগের। এক্স এ দেওয়া এক পোস্টে ওটারোলা দাবি করেন, ‘আমি জনগণের কাছ থেকে এক পয়সাও চুরি করিনি। আমার প্রশাসনে কোনো অনিয়মিত চুক্তি হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com