শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক:: রাজধানীর পুরানা পল্টনে চার তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে মানিকগঞ্জ হাউজ নামে একটি ভবনের ল’ চেম্বারে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টনের চার তলা ভবনের দ্বিতীয় তলায় একটি ল’ চেম্বারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৯টা ২৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে সকাল পৌনে ১০টার দিকে আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com