বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত ১৮

অনলাইন ডেস্ক ।।
বুধবার (১০ এপ্রিল) ঈদের দিন দিবাগত রাতে পাকিস্তানে তীর্থযাত্রীবাহী একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে বেলুচিস্তানের হাব জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অর্ধশতাধিক মানুষ নিয়ে বহনকারী ট্রাকটি থাট্টা থেকে খুজদার শাহ নূরানীর মাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি অতিরিক্ত গতিতে ছিল এবং একটি মোড় পার করার সময় এটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ১৮ জনের প্রাণহানি হয়েছে।

বেলুচিস্তান প্রাদেশিক পুলিশের উপ-বিভাগীয় কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার পর যাত্রীদের হাব জেলার জাম গুলাম কাদির হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com