সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করেছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ।

দুর্নীতির দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড দেয়ার তিন দিন পর পাকিস্তানের নির্বাচন কমিশন এই ঘোষণা দেয়।

মঙ্গলবারের ঘোষণার মানে ইমরান খানকে এমপি পদ থেকে বরখাস্ত করা হবে।

তিনি দাবি করেছেন, অভিযোগগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তবে পাকিস্তান সরকার তা অস্বীকার করে। খবর বিবিসির।

ঘোষণার আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ুম আওরঙ্গজেব বিবিসিকে বলেছেন, আইনে আপনার কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আদালতে দোষী প্রমাণিত একজন ব্যক্তিকে হতে হবে।

গ্রেপ্তার ৭০ বছর বয়সী ইমরান ২০১৮ সালে পাকিস্তানের নেতা নির্বাচিত হন। গত বছর অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

পাকিস্তানের আইন অনুযায়ী, একজন দোষী সাব্যস্ত ব্যক্তি পাকিস্তানের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ের জন্য নির্বাচনে লড়তে পারেন না।

তার দল দোষী সাব্যস্তের রায়কে চ্যালেঞ্জ করেছে এবং বুধবার ইসলামাবাদ হাইকোর্টে মামলার শুনানি হবে।

সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে ইসলামাবাদের একটি কারাগারে বন্দি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com