বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

নেপালে ১৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ১৯জন আরোহী নিয়ে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ১৯জন আরোহী নিয়ে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) ১৯জন আরোহী নিয়ে সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে ফ্লাইটটি উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বিমানটিতে শুধু এয়ারলাইন্সের টেকনিক্যাল স্টাফরা ছিল। তবে এখনও হতাহতের সঠিক কোন খবর পাওয়া যায়নি ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল বলেছেন, বিমানে কোনো যাত্রী ছিল না। তবে বিমানটিতে কয়েকজন টেকনিক্যাল স্টাফ ছিল। ইতোমধ্যেই দমকলকর্মী এবং নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com