সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

নির্মাতা সালাউদ্দিন লাভলু হাসপাতালে ভর্তি

বিনোদন প্রতিবেদক::

জনপ্রিয় নাট্য ও চলচ্চিত্র নির্মাতা ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাউদ্দিন লাভলু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বেসরকারি আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

ডিরেক্টরস গিল্ডের সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনার রক্তের প্লাটিলেট কমে গেছে। ডাক্তাররা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

বাংলাদেশের টিভি নাটকের একজন জনপ্রিয় নাট্য নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার হিসেবে সকলের কাছে অতি পরিচিত তিনি। ১৯৬২ সালের ২৪ শে জানুয়ারি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন এ নির্মাতা। ১৯৭৯ সালে ঢাকায় পা রাখেন। ঢাকায় এসে আরণ্যেক নাট্যদলে যোগদান করেন। তার পরিচালিত প্রথম নাটক দ্বিচক্রযান (১৯৯৭)।

সালাউদ্দিন লাভলু পরিচালিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে ভবের হাট, গরু চোর, চাক্কুওয়ালী, সার্ভিস হোল্ডার, তৃতীয় পুরুষ, ঢোলের বাদ্য, ব্যস্ত ডাক্তার, পত্রমিতালী, গাধা নগর, রঙ্গের মানুষ, বাহাদুর ডাক্তার, শালিস সমাচার। এছাড়াও ‘মোল্লা বাড়ীর বউ’ সিনেমাটি এ যাবত কালের দেশের উল্লেখযোগ্য ব্যাবসা সফল ছবিগুলোর মধ্যে একটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com