বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নির্বাচনকে সামনে রেখে তৎপর প্রশাসন 

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ঢাকার দোহারে তৎপরতা বেড়েছে প্রশাসনের৷

সুষ্ঠু ও সুন্দর পরিবেশ রাখতে নির্বাচনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের টহল কার্যক্রম শুরু হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন৷ এরমধ্যে রয়েছে সেনাবাহিনী, পুলিশ৷

বুধবার(২৮ জানুয়ারি) দুপুরে দোহারের বিভিন্ন স্থানে টহলে দেখা গেছে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি৷

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সিবগাত উল্লাহ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com