বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭ ঢামেক প্রতিবেদক:: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- জয় (২০), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮) ও মো. শাহজালাল।
দগ্ধদের মধ্যে দুজন শঙ্কামুক্ত হলেও বাকি পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রুবেল নামে এক ব্যক্তি জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।