রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংসদ সদস্য খন্দকার আবু আশফাক নিজস্ব প্রতিবেদক:: বর্ষা মৌসুমে গ্রামের বাড়িগুলোতে মশার বিস্তাররোধে সরকার প্রতিটি ইউনিয়নে একটি করে মশা নিধন ফগার মেশিন ও ড্যাম্পিং ভ্যান বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে নবাবগঞ্জ উপজেলা মিলনায়তনে প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে এ মেশিন বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে ফগার মেশিন ও ড্যাম্পিং ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
সংসদ সদস্য বলেন, গ্রামের সাধারণ মানুষের জন্য মশার উপদ্রব অসহনীয়। এসব থেকে রক্ষা পেতে সরকার মশা নিধন মেশিন বরাদ্দ করেছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব মেশিন দিয়ে গ্রামের ঝোপজঙ্গল হতে মশা নিধন করা হবে। এসব মেশিন যাতে প্রতিটি গ্রামে ব্যবহার করা হয় সে বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রতি তাগিদ দেন আবু আশফাক। একই সময়ে উপজেরা সদর হাসপাতালসহ আশপাশের এলাকার ময়লা বর্জ্য আর্বজনা নিরাপদ স্থানে রাখার জন্য তিনটি ড্যাম্পিং ভ্যান বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের তদারকিতে এসব ভ্যান ব্যবহার করা হবে। সংসদ সদস্য সকল সরকারী কর্মকর্তাকে সঠিকবাবে জনগণের সেবামূলক কাজের বিষয়ে মনোযোগী হতে আদেশ দেন। কারো বিরুদ্ধে আনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি করেন।

সংসদ সদস্য খন্দকার আবু আশফাক
একই দিনে সংসদ সদস্য নবাবগঞ্জ ও দোহার উপজেলার দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন শেষে সভা করে রোগীদের স্বাস্থ্যসেবার মান বাড়াতে জোর দেন। কোনো গরীব রোগী যাতে সেবা বঞ্চিত না হয় সে বিষয়ে চিকিৎসকদের সজাগ থাকার নির্দেশ দেন খন্দকার আশফাক।

সংসদ সদস্য খন্দকার আবু আশফাক
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানগণ, ইউএনও, দুই থানার ওসি, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধিসহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তি।