বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ধানের শীষের পক্ষে প্রবাসীদের শোডাউন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা

নবাবগঞ্জে ধানের শীষের পক্ষে প্রবাসীদের শোডাউন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর জেলা ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই জনপদে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। এরই ধারাবাহিকতায় রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে ধানের শীষের প্রার্থী খন্দকার আবু আশফাকের সমর্থনে এক বিশাল নির্বাচনী প্রচারণা ও শোডাউন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা। প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মাঠে নামার বিষয়টি সাধারণ ভোটারদের মাঝে বিশেষ কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

রোববার দুপুর থেকেই উপজেলার সদর ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হয়। প্রবাসী কল্যাণ সংস্থার নেতাকর্মী ও সমর্থক ধানের শীষের লিফলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে যান। গণসংযোগ শেষে উপজেলা সদরের প্রধান সড়কে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁরা শুধু বিদেশের মাটিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটে রেমিট্যান্স পাঠিয়েই দায়িত্ব শেষ করেননি। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য।

নবাবগঞ্জে ধানের শীষের পক্ষে প্রবাসীদের শোডাউন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা

আজ নবাবগঞ্জের রাজপথে প্রবাসীদের এই জোয়ার প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তনের অপেক্ষায় প্রহর গুনছে। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে প্রবাসীদের এই ঐক্যবদ্ধ প্রচারণা আমাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক মো. ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তারুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসীরা দেশের সংকটে যেমন অর্থ দিয়ে সহায়তা করেন, তেমনি ভোটের মাঠেও তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মো. বোরহান মিয়া, যুগ্ম আহবায়ক আবুল হাসেম, মো. আমীর হোসেন এবং সৌদি শাখার যুগ্ম আহবায়ক কাজী তরুণ ও ভিপি মাসুদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com