বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে দিনব্যাপী লায়ন্স ক্লাবের বিনামূল্য চক্ষু সেবা

নবাবগঞ্জে দিনব্যাপী লায়ন্স ক্লাবের বিনামূল্য চক্ষু সেবা

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্য চক্ষু পরীক্ষা, ছানী অপারেশন, চশমা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার ১ ফেব্রুয়ারী  দিনব্যাপী উপজেলা সদর কলাকোপা ইউনিয়ন পরিষদে এ সেবা দেয়া হয়। এ সেবার উদ্বোধন করেন লায়ন্স ক্লাবের প্রাক্তন কাউন্সিল চেয়ারম্যান ও ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাক।

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ, লায়ন্স ক্লাব অব ঢাকা আলোকিত নারী ও লায়ন্স ক্লাব অব ঢাকা লাইট হাউজ এর আয়োজন করেন। দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় অর্ধশত রোগীকে চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র ওষুধ ও চশমা দেয়া হয়। ছানীর অপারেশনে রোগীদের পরবর্তী তারিখে ঢাকায় নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানায় উদ্যোক্তারা।

লায়ন্স চক্ষু হাসপাতালের ডা. মো. মহসিন ও ডা. তুষার কর্মকার চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উপজেলার অবহেলিত ও দারিদ্র রোগীদের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের প্রাক্তন কাউন্সিল চেয়ারম্যান এস কে কামরুল, প্রাক্তন কাউন্সিল চেয়ারম্যান ফারহানা বক্স, প্রথম ভাইস গভর্নর নওজাত সারোয়ার, দ্বিতীয় ভাইস গভর্নর খন্দকার আবুল হোসেন, সদ্য প্রাক্তন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মো. সেলিম মিয়া, পিডিজি ফোরামের চেয়ারম্যান আব্দুল হালিম পাটোয়ারী, প্রাক্তন জেলা গভর্নর লুৎফর রহমান নাদিম, লায়ন আবু শফিক মাসুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com