রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

নতুন রুপে পড়শী

বিনোদন ডেস্ক:: যার সুরেলা কণ্ঠ ছুঁয়েছে কোটি ভক্তের হৃদয়। অনেক গানে মডেল হিসেবেও দর্শক দেখেছেন তাকে। তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী । তবে এবার পড়শী আসছে নতুন রুপে। একটি বেসরকারি টিভি চ্যানেলে শিল্পী পড়শী হাজির হয়েছেন রাঁধুনি রূপে।

শনিবার সন্ধ্যায় এস এ টিভিতে থাকছে রান্নার শো ‘বীফ সাফারি’। ফ্রেশ নিবেদিত এই শো-টি পরিচালনা করেছেন শাহরিয়ার শাকিল। আর এই অনুষ্ঠান নতুন পরিচয়ে হাজির হয়েছেন পড়শী। এখানে শিল্পী পড়শী হাজির হয়েছেন রাঁধুনীর রূপে।

জানা গেছে, রান্নার এ শো-টি উপস্থাপনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তার উপস্থাপনায় এ অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী পড়শী। রান্নার এ শোটি ছিলো বীফ আইটেম নিয়ে।

পড়শী বলেন, চমৎকার এক অভিজ্ঞতা। প্রথমবারের মত কোন রান্নার শোতে অতিথি হিসেবে ছিলাম। আমি বীফ ভীষণ পছন্দ করি আর এই শো টাও ছিলো বীফ আইটেম নিয়ে। আমি খুব এনজয় করেছি। অপূর্ব ভাইয়ার উপস্হাপনায় তার অতিথি হতে পেরে আরও বেশি ভালো লেগেছে।

সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে এস এ টিভিতে অনুষ্ঠানটি প্রচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com