রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

নজরুল ইসলাম খান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২১ আগস্ট চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে যান নজরুল ইসলাম খান। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুর যান। সেখানে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর তত্ত্বাবধানে চিকিৎসা নিতে ৩০ আগস্ট সিঙ্গাপুরে পৌঁছান।

গত ৩১ আগস্ট সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেন বিএনপির এই নেতা। পরে চিকিৎসকের পরামর্শে ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত হয় এবং ৩ সেপ্টেম্বর বিকেলে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজ-খবর নিচ্ছেন এবং ৩ সেপ্টেম্বর বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও তিনি কথা বলেছেন।

নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com