বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় স্কুল শিক্ষককে জড়িয়ে হয়রানির অভিযোগ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ধর্ষণ মামলায় স্কুল শিক্ষককে জড়িয়ে হয়রানির অভিযোগ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধিঃ

ঢাকার নবাবগঞ্জে একটি ধর্ষণ মামলায় বাদীকে না জানিয়ে স্থানীয় আলমাছ আলী উচ্চ বিদ্যাটল‌য়ের প্রধান শিক্ষক আলমাছ উ‌দ্দিন‌কে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-এর বিরুদ্ধে। এঘটনায় সংবাদ সম্মেলন করেছে ওই শিক্ষকের পরিবার।

বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার বাগমারা এলাকায় অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের কন্যাা আফসানা মিম, লি‌খিত বক্ত‌ব্যম পাঠ ক‌রেন।

শিক্ষকের কন্যা অভি‌যোগ ক‌রে জানান, সম্প্রতি দায়ের করা একটি ধর্ষণ মামলায় তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এস আই মনির। তারা অভিযোগ করেন, মামলার বাদীকে না জানিয়ে এবং যথাযথ তদন্ত ছাড়াই স্থানীয় স্কুল শিক্ষক আলমাছ উদ্দিনকে মামলার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রকৃত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আড়াল করতে নিরীহ একজন শিক্ষককে হয়রানি করা হচ্ছে। তারা দ্রুত এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আলমাছ উদ্দিন বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। ব্যক্তিগতভাবে আমাকে হয়রানি করার জন্যই এই মামলায় জড়ানো হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।”

স‌ম্মেল‌নে স্কুল শিক্ষক আলমাছ উ‌দ্দি‌নের স্ত্রী রেহানা বেগম, ছোট মে‌য়ে আমোনা বেগম, একমাত্র ছে‌লে রা‌ব্বি হো‌সেন উপ‌স্থিত ছি‌লেন। অন্যদিকে, অভিযুক্ত এসআই মনিরের ব‌লেন, মামলা আ‌মি নেইনি। ওসিক স্যা র নি‌য়ে‌ছে। আমার বিরু‌দ্ধে করা অভি‌যোগ মিথ্যাথ।

নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আজাদ বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে মামরা নেয়া হয়েছে। পুলিশ তদন্ত করছে। কেউ নিরপরাধ থাকলে তাঁকে মামলা থেকে বাদ দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com