রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনেই আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীর বিজয়

মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনেই আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন।

শরীয়তপুর-১ (শরীয়তপুর সদর-জাজিরা) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন অপু। নির্বাচনে তিনি ১ লাখ ৯৯ হাজার ৬৩৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা ঈগল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪৮৮ ভোট।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। নির্বাচনে তিনি ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নাহিম রাজ্জাক। নির্বাচনে তিনি ১ লাখ ৫৭ হাজার ২৫৩ ভোট পেয়ে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল হান্নান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট।

রোববার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নং কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, শরীয়তপুর -১ আসন ৫৭ দশমিক ৩৫, শরীয়তপুর -২ আসন ৫১ দশমিক ২৭ ও শরীয়তপুর -৩ আসন ৫৩ দশমিক ৬৫ শতাংশ ভোট পড়েছে। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট দিয়েছেন। কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com