শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
দোহার ইউএনও’র অফিসে সংবাদ কর্মীর ক্যামেরা নিষেধ! নিজস্ব প্রতিনিধি॥ ঢাকার দোহার উপজেলা নির্বাহী কমকর্তা হিসেবে ইলোরা ইয়াসমিনের যোগদানের পর থেকেই এখানে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন ও ডিভাইস নিয়ে তাঁর অফিস কক্ষে প্রবেশে বাধা প্রদান করে আসছেন বলে অভিযোগ স্থানাীয় সাংবাদিকদের। এ উপজেলার প্রিট,ইলেকট্রনিকস ও অনআইন নিউজ পোর্টালের সাংবাদিকরা একাধিকবার ক্যামেরা নিয়ে প্রবেশকালে বাঁধা সৃষ্টির কারণে তাঁেদর (সাংবাদিকদের) মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সাংবাদিকরা জানান, গত ১২ নভেম্বর সকালে উপজেলার এক সহকারীর দুর্নীতি ও অনিয়মের বিষয়ে বক্তব্য নিতে গেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা সংবাদকর্মীদের ক্যামেরা বাইরে রেখে যাওয়ার শর্তে কক্ষে প্রবেশের অনুমতি দেন। ওই ঘটনায় ক্যামেরার সামনে বক্তব্য দিতেও অপারগত প্রকাশ করেন। পরে তাঁরা ফিরে আসেন।
এ বিষয়ে কথা বলতে ১৪ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে কয়েকজন সাংবাদিক প্রবেশ করলে তাঁদের সঙ্গে থাকা ক্যামেরা দেখা মাত্রই তিনি তা বাইরে রেখে আসতে বলেন। সংবাদকর্মীরা প্রতিবাদ করলে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রজ্ঞাপনের কথা বলেন।
এসময় দৈনিক নয়াদিগন্তের দোহার প্রতিনিধি শওকত আলী রতন,দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সুজন খান, স্যাটেলাইন টেলিভিশন চ্যানেল এস এর প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, দৈনিক প্রতিদিনের সংবাদের তানজিম ইসলাম, দৈনিক সংবাদ সারাবেলার সাইফুল ইসলাম, সাপ্তাহিক এশিয়া বার্তার স্টাফ রিপোর্টার সুমন হোসেন। ইউএনও’র কক্ষ থেকে বেরিয়ে যান। এমন ঘটনায় দোহার উপজেলায় কর্মরত সাংবাদিকের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোহার প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল রানা জানান, সাংবাদিকের সাথে এমন আচরন কোন ভাবেই কাম্য নয়। ইউএনও যদি কোন সংবাদের বিষয়ে বক্তব্য না দেন সেটা তাঁর বিষয়।
এ ঘটনায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, তাঁরা অনুমতি নিয়ে প্রবেশ করেনি। তাছাড়া আমার অফিস কক্ষে ক্যামেরা বা মোবাইল এলাও না।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক তানভির আহমেদ বলেন, সাংবাদিকদের ইউএনওর কক্ষে ক্যামেরা নিয়ে প্রবেশে কোন বাধা কিংবা নিষেধাজ্ঞা আছে বলে আমার জানা নেই।