শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন

অনলাইন ডেস্ক:: নির্বাচন কমিশন (ইসি) ভোটার হালনাগাদের ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দেশে মোট ভোটার বেড়ে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জনে দাঁড়িয়েছে। ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে।

ইসি জানিয়েছে, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। হিজড়া ভোটার রয়েছেন ৯৯৪ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩০ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com