শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

দেশে বন্যায় ২৭ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫৬ লাখ মানুষ: দুর্যোগ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: দেশের ১১ জেলায় চলমান বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান।

দুর্যোগ উপদেষ্টা ব‌লেন, এখন পর্যন্ত বন্যায় ২৭ জন মারা গেছেন। তার মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন।

নতুন কো‌নো জেলা বন্যায় প্লাবিত হয়নি জা‌নি‌য়ে উপ‌দেষ্টা জানান, ১১ জেলার ৭৪ উপজেলা বন্যায় প্লাবিত হ‌য়ে‌ছে। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। এ‌তে ৫৪১টি ইউনিয়ন/পৌরসভা ক্ষতিগ্রস্ত হ‌য়ে‌ছে। তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হ‌য়ে‌ছে মোট ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com