শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

দেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিকেলে এনজিওদের সঙ্গে বসবেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

একুশের কণ্ঠ ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বন্যা নিয়ে কাজ করা বিশিষ্ট এনজিও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসবেন। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ আগস্ট) প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি পানির স্রোতে ১১টি জেলা প্লাবিত হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুর্যোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন, মারা গেছেন ১৫ জন‌। পুরুষ ১৩ জন, নারী ২ জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় ৪, ফেনীতে ১, চট্টগ্রামে ৪, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com