শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রীসহ তিন এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক । দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা সম্পদ অর্জন এবং পাচারেরর অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও আওয়ামী লীগের তিন সাবেক সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

বুধবার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংস্থাটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ।

তিন সাবেক সংসদ সদস্য হলেন— চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়াদ্দার (ছেলুন), দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শেখর ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com