সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

দীর্ঘ ৭ বছর পর মুক্তি পাচ্ছে মৌসুমীর ছবি

বিনোদন ডেস্ক::

এফ আই মানিকের ‘সৌভাগ্য’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০১২ সালে। ডিপজল ও মৌসুমী অভিনীত ছবিটির প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছিল। কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায় ছবির শুটিং। তবে এবার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান অমিবনি কথাচিত্র বাকি কাজ শেষ করে দ্রুত সেন্সরে জমা দিতে চায়।

সাত বছর পর রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানান অভিনেতা ডিপজল। তিনি বলেন, ‘আগেই শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনা ও কালার কারেকশনের কাজ। আশা করছি, এ মাসের মধ্যেই সেগুলো শেষ হবে। ঈদে গল্প নির্ভর ছবি দেখতে চায় দর্শক। এই ছবিও তার ব্যতিক্রম নয়।’

অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে শুনে মৌসুমী দারুণ খুশি বলে জানালেন এফ আই মানিক। তিনি বলেন, ‘মৌসুমীকে দর্শক যেভাবে দেখতে চায়, ঠিক সেভাবেই এ ছবিতে তিনি হাজির হবেন। শুটিংয়ের সময় থেকেই ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন তিনি। আমার বিশ্বাস, মৌসুমীর আশা পূরণ হবে। দর্শক দারুণ একটা ছবি উপহার পেতে যাচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com