মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

দীপিকার জন্য শুভেচ্ছা শাহরুখের, কিন্তু প্রিয়াঙ্কা…

বিনোদন ডেস্ক::
সামনেই বি-টাউনে দু’দুটো বিয়ে। ৬ বছর সম্পর্কে থাকার পর একদিন রণবীরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘দীপবীর’। পাশাপাশি রয়েছে দেশি গার্ল খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিক জোনাসের বিয়ে। তাই ‘দীপবীর’ ও প্রিয়াঙ্কা-নিক দুজনের বিয়ের আলোচনাতেই আপাতত সরগম বলিউড। এই বিয়ের প্রসঙ্গ উঠে এল শাহরুখের আগামী ছবি ‘জিরো’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও।

জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ‘জিরো’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ‘দীপবীর’-এর বিয়ের প্রসঙ্গ উঠলে শাহরুখ প্রথমে মজা-মশকরা করতে থাকেন। পরে বলেন, ‘দীপিকার জন্য আমার ভালোবাসা রইল। সৃষ্টিকর্তা ওদের আশীর্বাদ করুন, ভালো রাখুন। আমি দীপিকাকে একদিন ডেকে বলেছি, ও যেন বিবাহিত জীবনে আমার মতোই সুখী হয়। ওদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল।’ আর এরপরেই প্রিয়াঙ্কার বিয়ের প্রসঙ্গ উঠে এলে বিষয়টি হাসি ঠাট্টার মাধ্যমে এড়িয়ে যান শাহরুখ। প্রিয়াঙ্কা শাহরুখের ‘প্রাক্তন’ বলেই বি-টাউনে কান পাতলে শোনা যায়। তাই তার বিয়ের প্রসঙ্গ কিং খান এড়িয়ে যাবেন সেটাই স্বাভাবিক নয় কী?

এদিকে বিয়ের প্রসঙ্গে উঠে আসে বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের কথাও। মজা করে শাহরুখ বলেন ‘বিরুষ্কা’ বলিউডে বিয়ের একটা ট্রেন্ড তৈরি করেছেন। অন্যদিক থেকে ক্যাটরিনার অবশ্য দাবি, ‘বিরুষ্কা’-কে দেখেই তার প্রকৃত ভালোবাসার প্রতি একটা বিশ্বাস জন্মেছে।

আগামী ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের পর মুম্বাই ফিরে ১ ডিসেম্বর রিসেপশন পার্টি দিবেন ‘দীপবীর’। এদিকে ওই দিনই রাজস্থানের যোধপুরে রয়েছে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের অনুষ্ঠান। তাই শাহরুখ সহ খ্যাতনামা বলিউড সেলেবরা (তারকা) কোন অনুষ্ঠানে উপস্থিত হবেন এখন সেটাই দেখার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com