রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ত্রিশ হাজার মানুষের সেবায় তিনজন ডাক্তার

ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি॥ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার একমাত্র সেবা কেদ্র পঞ্চাশ সয্যার হাসপাতাল, যেখানে ত্রিশ হাজার লোকের সেবা পাওয়ার কথা। সেখানে তিনজন ডাক্তার দ্বারা চলছে সেবা।

সারাদেশে চিকিৎসা খ্যাতসহ অন্যান্য খাদে উন্নয়নের জোয়ার বইছে ঠিক সেই সময় ঘোড়াঘাট হাসপাতালে মাত্র তিনজন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। এ হাসপাতালে নিয়োম অনুপাতে ৩১জন ডাক্তার থাকার কথা থাকলেও সেখানে তিনজন ডাক্তার দিয়ে চলছে। বর্তমানে এ হাসপাতালে লোকজন চিকিৎসা না পেয়ে ১শ কিলোমিটার দৃরত্ব দিনাজপুর অথবা রংপুর হাসপাতালে যেতে হচ্ছে। একদিকে ডাক্তারের সংকট তার উপর হাসপাতালের কর্মকর্তা ডাঃ নুরনেয়াজ হাসপাতাল ছেড়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দিয়ে বেড়াচ্ছেন।

এদিকে জরুরি রুগি যেমন সড়ক দৃর্ঘটনা-স্বাসকষ্টসহ হৃদরোগ জনিত রুগি এসে তাকে খুজে পায়না। ফলে এখানকার লোকজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালটি ত্রিশ থেকে পঞ্চাশ শয্যায় উন্নত করলেও ডাক্তারের উন্নয়ন হয়নি। এ ব্যাপারে হাসপাতাল কর্মকর্তা ডাঃ নুরনেয়াজকে ডাক্তার সংকটের বিষয় জানতে চাইলে তিনি জানান অনেকবার উদ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলেও কোন সারা পাওয়া যায়নি।

ছাড়াও ঘোড়াঘাট উপজেলার পনেরটি কমিউনিটি ক্লিনিক প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে। এ ক্লিনিকের কর্মচারীরা তাদের চাকুরী জাতীয় করনের দাবীতে অনসন ধর্মঘট পালন করার কারনে এসব ক্লিনিক গুলো বন্ধ রয়েছে। সিএসসিপি ক্লিনিক গুলো বন্ধের বিষয় উপজেলার কাদিম নগর ক্লিনিকের কর্মচারী আতিকুর রহমানকে জিজ্ঞাসা করলে আমাদের প্রতিনিধি সামসুল ইসলাম সামুকে জানান, আমাদের দাবী সরকার না মানা পযুন্ত অনসন অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com