শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে । রবিবার যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তৌহিদ আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি । হত্যার অভিযোগে এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে । আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন । তালিকায় রয়েছে তৌহিদ আফ্রিদির বাবার নামও । এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, মামলায় যাদের নাম রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করা হবে । তদন্তে উঠে আসবে কে জড়িত, আর কে জড়িত নয় ।