বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

তারেক-জোবায়দার মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণা করা হবে আজ বুধবার। এই রায় ঘিরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে রায় ঘিরে বিএনপিপন্থি আজ সকালে আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার তদারকি অফিসার পুলিশ পরিদর্শক ফারুকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রায় ঘিরে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে আছে।’

চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান।

এই দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com