সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

ঢাকা বার নির্বাচনে আবারও আ.লীগের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। ২৩টি পদের মধ্যে ২১টি পদে জয়লাভ করেছে তারা।

অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল দুটি পদে জয়লাভ করেছে।

শুক্রবার (১ মার্চ) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আব্দুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন।

সম্পাদকীয় ১১টি পদের সবকটিতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে, সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহ সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি জয়লাভ করেছেন।

সদস্য পদে জয়লাভ করেছেন- হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া।

নীল প্যানেলের জয়ী দুই সদস্য হলেন- মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ।

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২১ হাজার ২০৮ আইনজীবী ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ জন ভোট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com