শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

শেষ রক্ষা হয় নাই, ঘাতক ট্রাক চালক র‍্যাবের হাতে গ্রেফতার

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদ সরদারকে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার ঘটনার মূল হোতা ট্রাকচালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর একটি দল। এর আগে বেনাপোল থেকে ট্রাকটি জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৯ মার্চ) বিকালে যশোর জেলার বাঘারপাড়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নড়াইলে আনার প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা।

এর আগে শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্যরাতে তেল না পেয়ে ট্রাক চালক সুজাত আলী কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার ও তার সহকর্মী জিহাদুল মোল্যাকে পাম্পের অদূরে ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যা করে পালিয়ে যায়। অভিযুক্ত ট্রাক ড্রাইভার সুজাত মোল্যার বাড়ি পেড়লী গ্রামের সাইদুর রহমান মোল্যার ছেলে।

নিহত ম্যানেজারের নাম নাহিদ সরদার (৩৩)। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তিনি তানভীর ফিলিং স্টেশনে ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com