রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা ডিসি অফিসে ছাত্রলীগ কর্মীদের চাকরি স্থায়ীকরণের উদ্যোগ

অনলাইন ডেস্ক ॥
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ অনুবিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২০২২ সালে নিয়োগ প্রাপ্ত ১৫ জন ছাত্রলীগ কর্মীর চাকরি স্থায়ী করণে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ১৫ জন ছাত্রলীগ কর্মী হলেন মোঃ সবুজ হোসেন, মোঃ ওসমান গনি, ঝর্না আক্তার, সাবিকুন নাহার, মোঃ মিলন শরীফ, রাহাত হোসেন, সাইফুল ইসলাম অপু, মোঃ হারুন আল রশিদ, মিল্টন রায়, শাহরিন সুলতানা লিপি, ইব্রাহিম মোল্লা, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ রাকিব খান, মোঃ ওয়ালিদ মিয়া, মোঃ শাহাদত হোসেন।

এই ছাত্রলীগ কর্মীদের নিয়োগকালীন সময়ে ডিসি ছিলেন শহিদুল হক এবং বিভাগীয় কমিশনার ছিলেন খলিলুর রহমান। ডিসি শহিদুল হক এর স্ত্রী নিশাত রসুল তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার এপিএস-১ ছিলেন। উল্লেখিত ১৫ জনের সবাই ছাত্র লীগের ক্যাডার ছিল বলেই সে সময় চাকরি হয়েছিল।

২৪’র বিপ্লবের পর যাদের চাকরি যাওয়া উচিত ছিল তাদেরই পুরস্কৃত করা হচ্ছে। জুলাই-আগষ্টের আন্দোলনের বিরোধী ঢাকা ডিসি অফিসে কর্মরত ছাত্র লীগের কর্মীদের সার্বিক সহযোগিতা করছে ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান।

এ বিষয়ে ঢাকা ডিসি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা-কর্মচারীরা জানান, স্থায়ী করণের আগে ২৪’র জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে এদের ভূমিকা কি ছিল সেটা তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাই করে এরপর সিদ্ধান্ত নেওয়া হোক। এই কর্মচারীরা ঢাকা ডিসি অফিসের দুর্নীতি, অনিয়ম,ক্ষমতা কেন্দ্রীক সিন্ডিকেটের সক্রিয় সদস্য।

আরো উল্লেখ যে ঐ সময়ে রাজস্ব ও সাধারণ শাখাতেও ছাত্র লীগের কর্মীরা নিয়োগ প্রাপ্ত হয়। ডিসি অফিস টি ছাত্র লীগ ও আওয়ামী অফিসে পরিনত হয়।এরা সবাই এক সিন্ডিকেটের সদস্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com