শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

ড. ইউনূসের একান্ত সচিব হলেন মোজাম্মেল হক

ড. ইউনূসের একান্ত সচিব হলেন মোজাম্মেল হক

নিজস্ব প্রতিবেদক:: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক মোহাম্মদ মোজাম্মেল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মোহাম্মদ মোজাম্মেল হকের চাকরি এখন থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হবে এবং তিনি প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে মোজাম্মেল হক বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার ও ডেপুটি চিফ অব মিশন হিসেবে কর্মরত। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা সম্পন্ন করে ফরেন সার্ভিসে যোগ দেন।

পেশাগত জীবনে তিনি চীনে উপ-রাষ্ট্রদূত হিসেবে কাজ করা ছাড়াও মেক্সিকো ও যুদ্ধবিধ্বস্ত লিবিয়াতে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকায় তিনি দক্ষিণ আমেরিকা অনুবিভাগের প্রথম মহাপরিচালক হিসেবে এবং রাষ্ট্রচার, সার্ক-বিমসটেক ও আফ্রিকা অনুবিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

ব্যক্তিগত জীবনে মোহাম্মদ মোজাম্মেল হক বিবাহিত এবং তিনি এক কন্যা সন্তানের জনক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com