মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:: কয়েক মাস আগে হঠাৎ করেই এনগেজমেন্ট সেরেছেন বলিউড প্রিয়াঙ্কা ডিভা চোপড়া এবং নিক জোনাস। তারপর থেকেই বলি মহলের একটা বড় অংশের প্রশ্ন, এই জুটির বিয়েটা কবে?
তবে এ নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। তবে বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন। মনে করা হচ্ছে, যোধপুরের উমেদ ভবনে সাতপাকে বাঁধা পরবেন প্রিয়াঙ্কা। তবে জীবনের সেই বিশেষ দিনটি কবে তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি পিগি চপস।
বলি সূত্রে খবর, আগামী ডিসেম্বরের গোড়ায় হয়তো বিয়ে করবেন প্রিয়াঙ্কা-নিক। তার আগে ২৯ এবং ৩০ নভেম্বর নাকি সঙ্গীত এবং মেহেদির অনুষ্ঠান হবে এই জুটির। অতিথি তালিকায় আত্মীয় এবং বন্ধু মিলিয়ে নাকি প্রায় ২০০ জন থাকবেন।
যোধপুরের মেহেরানগড় দুর্গে হতে পারে এই অনুষ্ঠান। তবে প্রিয়াঙ্কা এবং নিকের তরফে এই অনুষ্ঠানের ঘোষণার জন্য অপেক্ষা করছে বলি মহল।